মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ঐতিহাসিক ৭মার্চ দিবস পালিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২, ২:০৩ অপরাহ্ণ

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পরাধীনতা থেকে বাঙালী মুক্তির জন্য ৭মার্চ প্রদান করা জাতির পিতার ঐতিহাসিক ভাষণ দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন শেষে নেতা কর্মীদের সমন্বয়ে র‌্যালী প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে ঐতিহাসিক ৭মার্চের ভাষণের পটভুমির উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

এসময় জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর