বর্তমান বাজারে পাইকারি এবং খুচরা ব্যাবসায়ীরা লাগামহীন ভাবে বেশী দামে পণ্য বিক্রি করে যাচ্ছে, সাধারণ জনগণের কাছে। কয়েক মাস ধরেই সয়াবিন তেলের বাজার বেশি, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করছে। ফলে আর্থিকভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।
রবিবার (৬ মার্চ) বিকেলবেলা টাঙ্গাইলের নাগরপুর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কতিপয় ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, এখন থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যেসব ব্যবসায়ী অসাধু উপায়ে অতিরিক্ত মূল্যে পন্যদ্রব্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#চলনবিলের আলো / আপন