মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

টাংগাইলে উগ্রবাদ প্রতিরোধে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১২:৫৯ পূর্বাহ্ণ

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রাতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প এর সহযোগিতায় আজ রবিবার(০৬ মার্চ) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে টাঙ্গাইল জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা/সদস্য, জেলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষী এবং আনসার কর্মকর্তা/ সদস্যগণের অংশগ্রহণে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রাতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প “উগ্রবাদ প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর করনীয়” শীর্ষক দিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সরকার মোহাম্মদ কায়সার পুলিশ সুপার, টাঙ্গাইল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), টাঙ্গাইল, জনাব মোঃ ইব্রাহিম খলিল জেলা, কমান্ড্যান্ট, জেলা আনসার ও ভিডিপি, টাঙ্গাইল, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন, জেল সুপার, টাঙ্গাইল। উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন জনাব কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল।
এ সময় টাঙ্গাইল জেলায় কর্মরত পুলিশ, কারারক্ষী এবং আনসার বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর