মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
আপডেট সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২, ৯:২১ অপরাহ্ণ

ঝালকাঠিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২২ উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়েছে। ৫ মার্চ শনিবার সন্ধ্যার পর ঝালকাঠি জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেন, ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান হাবিল, জেলা পরিষদ সদস্য মাহবুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, শারমিন মৌসুমী কেকা, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রশিদ হাওলাদার, ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দত্ত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সিন্টু। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোররা নৃত্য পরিবেশন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর