মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারী’র মেধাবী শিক্ষার্থী ‘শুভ’ ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৬:০৯ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মেধাবী শিক্ষার্থী সাধারণ কৃষকের সন্তান ‘ মোঃ শামীম ফেরদৌস শুভ’ লেখাপড়া শিখে ভবিষ্যতে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। সে উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় হতে জেএসসি তে জিপিএ-৫ পেয়েছিল। ওই বিদ্যালয় হতে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ হতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন জিপিএ অর্জন করে শুভ। সে তার অনুভুতি ব্যক্ত করে বলেছে, আমি লেখাপড়া শিখে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে কৃষক পিতা-মাতার মুখ উজ্জল করতে চাই। মোঃ শামীম ফেরদৌস শুভ আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছোট মালিগাঁও গ্রামের নজরুল ইসলাম ও সেলিনা আক্তারের সন্তান। সে সকলের দোয়াপ্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর