মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
আপডেট সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৮:০১ অপরাহ্ণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ( ৫ মার্চ) বিকেলে উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদের সভাপতিত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা’র সঞ্চলনায় সমাবেশে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাড. আদম সুফী, এ্যাড. নাজমুল ইসলাম কাজল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, আহবায়ক কমিটির সদস্য মোঃ মতিয়র রহমান, মোঃ আব্দুল্যাহেল বাকী, যুবদল নেতা মোঃ শাহাজাহান, যুব দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম দুলাল, সদস্য সচিব বদিউজ্জামান মানিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনারুল ইসলাম, তোড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, আলোয়াখোয় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম, বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণসহ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর