মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

ই-পেপার

নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইল জেলা  বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৭:৫১ অপরাহ্ণ

চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে সদর ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তরা বলেন, তত্বাবধায় সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহন করবে না। সরকার এক দলীয় শাসন কায়েম করে গনতন্ত্র ধ্বংস করে দিয়েছে। আজ দ্রব্যমূল্য জনগনের ক্রয় ক্ষমতার বাইরে। দ্রব্যমূল্যে বৃদ্ধিতে সাধারণ মানুষের জন-জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমুল্য জনগনের ক্রয়ক্ষমতার আওতায় আনার দাবী জানান।
সমাবেশে প্রধান অতিথির ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্ঠা ও সাবেক সরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান।
জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় ও বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, দেওযান শফিকুল ইসলাম, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাবেক সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজগর আলী প্রমুখ।
এসময় বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, মহিলাদলসহ বিএনপির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর