বাড়িয়ে দেই সাহায্যের হাত” এই স্লোগান এ গেছে ৩ই মার্চ ২০২২ সারারাত অসহায় ও অনাহারীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ।
গেছে ৩ই মার্চ রাতে প্রতিদিন এর মতো কাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ চোখ পড়লো একদল যুবক যুবতীরা একটা গাড়িতে করে খাবার সামগ্রী নিয়ে রাস্তার পাশে শুয়ে থাকা মানুষ গুলো কে সুন্দর করে ডেকে তুলে তার হাতে ১ প্যাকেট খাবার ও ১ টি পানির বোতল তুলে দিচ্ছেন।
এই দৃশ্য দেখে আমি যে গাড়িতে ছিলাম সেখান থেকে নেমে তাদের কাছে গিয়ে জানতে চাইলাম আপনারা কি করছেন এখানে, তখন তাদের মাঝ থেকে কয়েক জন এর সাথে কথা বলে জানতে পারি যে তাদের পূর্বের সিডিউল অনুযায়ী ৩ই মার্চ রাতে অসহায় ও অনাহারীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন।
এই সময় সাহায্যের হাত ২০২১ সংস্থার প্রতিনিধি জনাব মেহেদী হাসান,নুরুল আবসার,শিরিন আক্তারপলি, জাহাঙ্গীর,শেফালী আক্তার,হিমেল,মোস্তফা ও অমিত হাসান হৃদয় এর সাথে একান্ত আলাপ কালে জানতে পারি এর আগে ও তারা ২ টি মাদ্রাসায় অসহায় ও এতিম বাচ্চাদের মাঝে শীত বস্র বিতরণ করেন।
পূর্বে সূচী অনুযায়ী ৩ই মার্চ রাতে প্রোগ্রাম ছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এর মধ্যে তাদের সাধ্য অনুযায়ী ১০০০ এর বেশি মানুষ কে বিভিন্ন পয়েন্ট এ ঘুরে ঘুরে খাবার সামগ্রী বিতরণ করে থাকেন।
তাদের প্রোগ্রাম শুরু করে গেন্ডারিয়া থানার সামনে থেকে শুরু করে দয়াগঞ্জ,গুলিস্তান,প্রেসক্লাব, রমনাপার্ক,শাহবাগ,কাওরান বাজার, পান্থপথ,ফার্মগেইট, বিজয় সরর্নী, মহাখালী, তিব্বত, চ্যানেল আই প্রাঙ্গন, সাতরাস্তা, মগবাজার, মালিবাগ, শান্তিনগর, কমলাপুর রেলওয়ে স্টেশন, মুগদা, গোপীবাগ, মানিকনগর, গোলাপবাগ, সায়দাবাদ হয়ে প্রোগ্রামটি সমাপ্তি ঘোষণা করা হয়।
আমরা কথা বলে জানতে পারি তারা রাত ১০ টায় বের হয়ে মধ্যে রাত ৩ টার মধ্যে তাদের খাবার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষ হয়।
এই সময় পান্থপথ এলাকায় এক বৃদ্ধ বয়সী রহিম চাচার কাছে জানতে চাইলে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন আর যারা খাবার সামগ্রী বিতরণ করছেন তাদের জন্য মন ভরে দোয়া করেন।