মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ই-পেপার

হরিপুর মডেল মসজিদ শুভ উদ্বোধন

জহরুল ইসলাম( জীবন), হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৬:১৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁও জেলায় নিমাণাধীন ৬টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে প্রথম ধাপের সারাদেশের ৫০টি মসজিদের মধ্যে জেলার একমাত্র নির্মানকাজ সম্পুন্ন হওয়া হরিপুর মডেল মসজিদে আজ শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে নামাজের শুভ উদ্বোধন করলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান।
এসময় তাঁরসাথে উক্ত মডেল মসজিদে নামাজ আদায় করেন, ঠাকুরগাঁও ইসলামিক ফাউন্ডেশন এর ডিডি মোঃ মশিউর রহমান, গণপূণ বিভাগের উপ বিভগীয় প্রকৌশলী জনাব,এম কে এম নুরুল হাসান। উপ সহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ আলী,উপজেলা চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার জনাব,আব্দুল করিম। সহকারি কমিশনার (ভুমি) রাকিবুজ্জামান,হরিপুর থানা অফিসার ইনচার্জ-মোঃ তাজুল ইসলাম। অধ্যক্ষ মোঃ সইয়ৌদুর রহমান, শিক্ষক ও জেলা পরিষদ সদস্য মোঃ জামালউদ্দীন, হরিপুর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক, আমজাদ আলী। এমপির প্রতিনিধি সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক-এসএম আলমগীর, জেলা আরটিভি স্টাফ রিপোটার ও পীরগঞ্জ প্রেসক্বাব সভাপতি- মোঃ জয়নাল আবেদিন বাবুল,ফাল্গুনী টিভি জেলা প্রতিনিধি ও রানীশংকৈল প্রেসক্বাব সভাপতি- মোঃ ফারুক আহম্মেদ, বাংলাদেশ টেলিভিশন জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক। বাংলাদেশ ইতিহাস সম্মেলনী জেলা মিডিয়া ও প্রচার সম্পাদক, দৈনিক করতোয়া হরিপুর প্রতিনিধি ও হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- আব্দুর রশিদ, দৈনিক মানবজমিন ও হরিপুর প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুসা,  দৈনিক ডেলটা টাইমও হুমনা টিভি প্রতিনিধি জহুরুল ইসলাম জীবন প্রমুখ।
আজ শুক্রবার মডেল মসজিদের উদ্বোধনী জুম্মার নামাজে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান সহ প্রায় ১৫ শত মুসুল্লি এখানে নামাজ আদায় করেন এবং নামাজ আদায় শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর রুহের মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের সকল সদস্যদের দীঘায়ু কামনা করে দেশবাসির কল্যাণে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত শেষে আগত মুসুল্লিদের মিস্টিমুখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর