সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় স্বাধীনতা দিবসসহ জাতীয় দিবস সমূহ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৪:১৯ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় ২৬মার্চ মহান স্বাধীনতা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এ সভাপতিত্বে ঐতিহাসিক ৭মার্চ, ১৭মার্চ জাতির পিতার জন্ম বার্ষিকী, ২৫মার্চ গণহত্যা দিবস ও ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেহের নিগার তনু, ইউএইচএএফপিও ডা. বখতিয়ার আল মামুন, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আব্দুল্লাহ লিটন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটুসহ প্রমুখ।
সভায় জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের ব্যপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এজন্য গঠন করা হয়েছে বিভিন্ন উপ-কমিটি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর