‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই শ্লোগানে অভয়নগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৪র্থ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিস চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক আলী আহমেদ খান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, খাদ্য নিয়ন্রক মীনা খানম প্রমুখ। পরে নতুন ভোটারের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
#চলনবিলের আলো / আপন