মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা,“মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার(০২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নবনিযুক্ত নির্বাহী অফিসার মো.ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা,মিডিয়াকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বিভিন্ন শ্রেনীর নাগরিকগণ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন