নোয়াখালী শহরের মাইজদীস্থ একটি মিলনায়তনে নোবিপ্রবি কিশোরকণ্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান আবু সাইদ সৈকত এর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মিয়াজির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদ বিল্লাহ আলমগীর স্যার এবং সাবেক নোয়াখালী জেলা দক্ষিণ কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সম্মানিত চেয়ারম্যান ডা. মিরাজুল ইসলাম।
প্রোগ্রামের স্বাগত বক্তব্যে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নোবিপ্রবির চেয়ারম্যান বলেন, করোনা মহামারী পরিস্থিতিতে শিক্ষাবিমুখ ছাত্রসমাজকে পড়াশোনায় আগ্রহী করে তুলতে এমন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।