সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে সাংবাদিকের বাবার কুলখানি অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ১০:৪৫ অপরাহ্ণ

বরিশালের গৌরনদী উপজেলা প্রথম আলো প্রতিনিধি ও বরিশাল জেলা (উঃ) বিএনপি নেতা জহুরুল ইসলাম জহিরের পিতা আব্দুল ওহাব হাওলাদারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের নিজ বাসভবন ও বিভিন্ন মসজিদে সোমবার বাদ আছর মিলাদ মাহফিল ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

কুলখানি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দিন সিকদার, পটুয়াখালি সরকারি কলেজের সাবেক প্রফেসর নুর মোহাম্মদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর