সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুর মৎস্যজীবি লীগের কমিটি অনুমোদন -আহবায়ক আনোয়ার, সদস্য সচিব কবির

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ এর আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। মো. আনোয়ার হোসেনকে আহবায়ক ও সাংবাদিক  মো. কবির হোসেনকে সদস্য সচিব করে ৯১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি অনুমোদন দেয় জেলা আওয়ামী মৎসজীবি লীগ।
সোমবার(২৮ ফেব্রুয়ারী) রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি নাগরপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি তাদের কাছে তুলে দেন। টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের অহবায়ক আমির হামজা বেপারী স্বাক্ষরিত আহবায়ক কমিটির অনুমোদন দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম খান রফিক, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত আলী, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক ডা. খান আরিফিন রাসেল, মীর ইমরুল হাসান শিবলু, ফারুক খান রাসেল, আজিম হোসেন, সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোমিন বেপারী, শহর শাখার আহবায়ক মোস্তফা ভান্ডারীসহ আন্যান্য নেতৃবৃন্দ।
ঘোষিত কমিটিতে একজনকে আহবায়ক ও একজনকে সদস্য সচিব এবং ১৪জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। বাকী সবাইকে কমিটির  সদস্য করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয় নাগরপুর উপজেলা মৎস্যজীবী লীগের পূর্বের দেওয়া কমিটি বিলুপ্ত করে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে ও জেলা মৎস্যজীবী লীগের সিদ্ধান্ত মোতাবেক ৯০ দিনের জন্য ৯১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হলো।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর