সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

আটোয়ারী হাসপাতাল আরো নতুন ৮জন চিকিৎসক পেল

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
আপডেট সময়: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৬:০১ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন আটজন চিকিৎসক পেয়েছে। ৪২তম বিসিএস(স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ আটজন চিকিৎসককে এ হাসপাতালে পদায়ন করা হলে সোমবার( ২৮ ফেব্রুয়ারি) বিকেলে তারা নিজ কর্মস্থলে যোগ দেন । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা নতুন চিকিৎসকদের বরণ করে নেন। হাসপাতালে নতুন চিকিৎসকরা যোগদান করায় এ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমে আরো নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন চিকিৎসকরা হলেন,ডা. মির্জা সাইদুল ইসলাম, ডা. মোঃ রাজু হোসেন, ডা. মোছাঃ হাফিজা খাতুন, ডা.মোঃ জাহিদ হাসান, ডা.মোছাঃ রশিদা আক্তার রেশমা, ডা.নাসরিন ইসলাম, ডা.অনন্যা ও ডা. এ.কে.এম শাফায়াত লস্কর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, আটোয়ারী হাসপাতালে ২৮জন চিকিৎসকের প্রয়োজন। নতুন আটজন চিকিৎসক সহ ১৩জন চিকিৎসক এখন থেকে এ হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করবেন। তিনি উপজেলার সর্বক্ষেত্রে চিকিৎসা সেবা পৌছে দিতে সবার সহযোগিতা কামনা করেছেন। অপরদিকে নতুন চিকিৎসকগণ সঠিক দায়িত্ব পালনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর