সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

আগৈলঝাড়ায় করোনার টিকা পেল ২লাখ ২৩হাজার ২শ ১৪জন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৩৬ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় কোভিড-১৯ সুরক্ষায় সরকারের গণটিকা ক্যাম্পেইনের আওতায় ১২ থেকে ১৮বছর বয়সী ৮হাজার ৫শ ৭৫জনকে করোনা প্রতিরোধের টিকা প্রদান করা হয়েছে।
গণ টিকা প্রদানের পাশাপাশি উপজেলায় এ পর্যন্ত মোট ২লাখ ৪২হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ ১১৭৪২৪জন, দ্বিতীয় ডোজ ১০৩৫৪৮জন এবং বুস্টার ডোজ ২২৪২জনসহ মোট ২লাখ ২৩ হাজার ২শ১৪জন করোনা সুরক্ষার টিকা পেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, ১১ বছর থেকে ১৮ বছর পর্যন্ত বয়সীদের ২৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩দিনে গণটিকার আওতায় উপজেলায় মোট ৮৫৭৫জনকে টিকা প্রদান করা হয়েছে। টিকা প্রদান কার্যক্রম পরিদর্শণ ও তদারকি করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। উপজেলায় এ পর্যন্ত মোট ২লাখ ২৩হাজার ২শ ১৪জনকে টিকা প্রদান করা হয়েছে।
ডা. সৈকত জয়ধর জানান, তিন দিনের গণটিকা ক্যাম্পের শেষ হলেও প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকা প্রদান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর