সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আটোয়ারীতে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৬:০৬ অপরাহ্ণ

করোনা মহামারি প্রতিরোধে শনিবার (২৬ ফেব্রুিয়ারি) দেশব্যাপি শুরু হয় ‘ একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কর্মসুচি’। সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও কর্মসুচি বাস্তবায়নে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। কর্মসুচি বাস্তবায়নে উপজেলার ছয় ইউনিয়নে টিকা প্রদান কার্যক্রম সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে । গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবির , আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সইফুজ্জামান বিপ্লব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন। ছয় ইউনিয়নে টিকা প্রদান পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম নিজে বুস্টার ডোজ টিকা গ্রহণ করেন । প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহনকারীদের ছিল উপচেপড়া ভিড়। টিকা গ্রহণকারীদের বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, আজ এ উপজেলায় প্রায় ৬হাজার বিভিন্ন বয়সী নারী-পুরুষ টিকা গ্রহণ করেছে। আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম( কচি) বলেন ,আমার ইউনিয়নে জনগণকে টিকা গ্রহণে উৎসাহিত করেছি এবং টিকা গ্রহণকারীদেরকে জুস ও বিস্কুট খাওয়ানো হয়েছে । রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ বলেন, আমার ইউনিয়নে প্রত্যেক টিকা গ্রহনকারীকে বিরিয়ানী খাওয়ার ব্যবস্থা করেছি টিকা গ্রহণকারীরা উৎসাহিত হয়ে টিকা গ্রহণ করেছে । মির্জাপুর , ধামোর , তোড়িয়া, বলরামপুর ইউনিয়নের জনগন উৎসাহিত হয়ে টিকা গ্রহণ করছেন ।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর