সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত বহুতল ভবন উদ্বোধন ৩ মার্চ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৫:১৪ অপরাহ্ণ

দীর্ঘ সাত বছর পর আগামি ৩ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বহুতল নতুন ভবন। ওইদিন প্রধানঅতিথি হিসেবে আইনমন্ত্রী মো. আনিসুল হক ভার্চুয়াল পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবী¶ণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বরিশাল গণপূর্ত বিভাগ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১২ জানুয়ারি ১০ তলা বিশিষ্ট চীফ জুডিসিয়াল ভবন নির্মাণের কাজ শুরু হয়। ওইদিন আইনমন্ত্রী মো. আনিসুল হক আনুষ্ঠানিকভাবে ভবন উদ্বোধন করেন। এর আগে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর ভবন নির্মাণ কাজের অনুমোদন দেয়া হয়। ৪৯ কোটি ১৭ লাখ টাকা আরডিপিপি মূল্য নির্মাণ ব্যয় ধরা হয়। ৩০ মাসের মধ্যে কাজটি শেষ করার নির্দেশ থাকলেও নানা কারণে ২০১৯ সালের মাঝামাঝি এসে নির্মাণ কাজ শেষ হয়। এরপর করোনা মহামারীর কারণে ভবনের উদ্বোধন নিয়ে জটিলতা দেখা দেয়। ফলে দীর্ঘ তিন বছর পর আগামি ৩ মার্চ উদ্বোধন হচ্ছে বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন।

সূত্রে আরও জানা গেছে, ভবনটি চালু হলে আদালতের এজলাসসহ বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব হবে। ভবনের অভাবে জেলা প্রসাশন ভবনে যে এজলাস রয়েছে তা সব আদালত চত্বরে নিয়ে আসা হবে। আইনজীবী ও বিচারপ্রার্থীরা আদালত চত্বরের মধ্যে থেকেই সব কাজ সম্পন্ন করতে পারবেন। বিচার কাজের জন্য তাদের ছোটাছুটির কষ্টও লাঘব হবে।

জানা গেছে, ১২ তলা ফাউন্ডেশনের ১০ তলা বিশিষ্ট এই ভবনের প্রথম ফ্লোরের আয়তন ১৩ হাজার ৯১২ বর্গ ফুট ও পরের আটটি ফ্লোর (দ্বিতীয় তলা থেকে ১০তলা পর্যন্ত) ১২ হাজার ১৫৩ স্কয়ার ফিট করা হয়েছে। ভবনে বিচারক ও বিচারপ্রার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। ১০ তলা এ ভবনে ১৩টি এজলাস থাকবে। পাশাপাশি বিচারকদের খাসকামড়া, শি¶ানবীস বিচারকদের জন্য আলাদা ক¶, কনফারেন্স রুম, নামাজের ক¶, ক্যাফেটিরিয়া, গাড়ি পাকিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এজলাস থেকে একটু দুরে রাখা হয়েছে বিচারপ্রার্থীদের জন্য বসার জায়গা। বিচার প্রার্থীদের সাথে আসা ছোট শিশুদের খাওয়ানো এবং রাখার জন্য সু-ব্যবস্থা করা হয়েছে। একইসাথে ভবনে ওঠা নামার জন্য রয়েছে এক হাজার কেজি ধারণ ¶মতা সম্পন্ন তিনটি অত্যাধুনিক লিফট। যারমধ্যে একটি বিচারকদের জন্য ও অপর দুইটি আদালতের অন্যান্য কর্মচারী ও বিচারপ্রার্থীদের জন্য থাকবে।

বরিশাল গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ জানান, নির্মাণ কাজ শেষ হয়েছে অনেক আগেই। করোনার কারণে উদ্বোধন নিয়ে একটু জটিলতা ছিল। তবে আগামি ৩ মার্চ ভবনটি উদ্বোধনের সম্ভ্রাব্য তারিখ নির্ধারন করা হয়েছে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন জানান, আগামি ৩ মার্চ আইনমন্ত্রী মোঃ আনিসুল হক বরিশালবাসীর বহুল কাক্সিখত জুডিশিয়াল ভবনের উদ্বোধন করবেন। এরমধ্য দিয়ে বিচার কার্য আরেক ধাপ এগিয়ে যাবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর