পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন, বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান এমপি ,
পঞ্চগড় জেলার ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান এম পি, আটোয়ারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন । উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এ খেলার সামগ্রী বিতরণ করেন । এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃতৌহিদুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম ,বলরামপুর ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অ্ক্ষ মোঃআব্দুল মান্নান , বনিক সমিতির সাদারণ সম্পাদক জামিলুর রেজা মানিক ,আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ,শিক্ষক- শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এমপি আলহাজ্ব মজাহারুল হক প্রধান বলেন, দেশের বর্তমান করোনা প্রেক্ষাপটেও শিক্ষার পাশাপাশি খেলা ধুলার মান উন্নয়নের জন্য অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করে যাচ্ছি। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করতে উপস্থিত সকল শিক্ষকদের অনুরোধ জানান।
#চলনবিলের আলো / আপন