সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ বিজ্ঞান প্রতিযোগিতায় এবার বান্দরবানে প্রথম 

মোঃ নাজমুল হুদা,লামা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৪৩ অপরাহ্ণ

লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ বিজ্ঞান প্রতিযোগিতায় এবার বান্দরবান জেলায় প্রথম স্থান অর্জন করেছেম। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি,২০২২ ইং) জেলা পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ প্রতিযোগিতায় বিজ্ঞান প্রজেক্ট ডিসপ্লেতে (জুনিয়র গ্রুপ) ও বিজ্ঞান অলিম্পিয়াডে (সিনিয়র গ্রুপ) প্রথম হয় বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বান্দরবানের উপজেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বুয়েটের প্রাক্তন অধ্যাপক, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্যে বলেন, ‘বিজ্ঞানের একটি সমস্যা সমাধান করা আমাদের মূল উদ্দেশ্য নয়। যেমন একটি গাণিতিক সমস্যার সমাধান মূল কথা নয়।
মূল কথা হলো একটি সমস্যা নিয়ে কতক্ষণ চিন্তা করতে পারলে। এই ভাবনা শক্তির ওপর নির্ভর করবে তোমাদের ও আমাদের উত্থান। কারণ আমাদের আছে অসীম সম্ভাবনাময় একটি মস্তিষ্ক। সুঠাম শরীরের জন্যে যেমন প্রয়োজন ব্যায়াম করার, তেমনি বুদ্ধির বিকাশের জন্যে প্রয়োজন মস্তিষ্কের নিউরনের ব্যায়াম। অর্থাৎ চিন্তা করতে শেখা।’
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক বেগম ইয়াছমিন পারভীন তিবরীজি। তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। লেখাপড়া শুধু মুখস্থ করে পাশ করলে হবে না। চিন্তা করতে হবে। গভীরভাবে অনুধাবন করতে হবে। তাহলেই আমরা আমাদের লেখাপড়ার বিষয়গুলো বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারব।
 এ লক্ষ্যেই আমরা প্রতিবছর কায়কোবাদ স্যারের মতো গুণী ব্যক্তিদের সান্নিধ্য আমাদের ছাত্রদের দিতে চাই।’
উল্লেখ্য, গত ৯ ও ১০ জানুয়ারি বান্দরবান পার্বত্য জেলার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত লামা উপজেলার লামা টাউন হলে বাছাই পর্বে এই প্রতিযোগিতায় উপজেলার অন্যান্য স্কুলের সাথে অংশ নেয় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্যে নির্বাচিত হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর