রাজশাহীতে আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে
বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২।
চার দিনব্যাপী অনুষ্ঠানসূচি.….
————————————————————————-
২৫ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার
ভারতীয় অতিথিবৃন্দের আগমন
—————————————————-
২৬ ফেব্রুয়ারি ২০২২, শনিবার
সকাল ০৯.৩০ মিনিট – সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন।
সকাল ১০টা – জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন।
সকাল ১১টা ৩০ মিনিট – নাগরিক সংবর্ধনা। স্থানঃ গ্রিন প্লাজা, নগর ভবন, রাজশাহী। (আমন্ত্রিত অতিথিবৃন্দ)
বিকাল ৪টা ৩০ মিনিট – আলোচনা সভা। স্থানঃ রাজশাহী কলেজ।( সকলের জন্য উন্মুক্ত)
সন্ধ্যা ৭টা – মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশনায় বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পীবৃন্দ। স্থানঃ রাজশাহী কলেজ।( সকলের জন্য উন্মুক্ত)
——————————————————————————–
২৭ ফেব্রুয়ারি ২০২২, রবিবার
সকাল ০৯টা – বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম ও পুঠিয়া রাজবাড়ি পরিদর্শন।
সকাল ১০ টা – নাটোরে উত্তরা গণভবনে দিনব্যাপী অনুষ্ঠান।
সন্ধ্যা ৭টা – সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশনায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীবৃন্দ। ( সকলের জন্য উন্মুক্ত)
————————————————————————
২৮ ফেব্রুয়ারি ২০২২, সোমবার
সকাল ৯টা – রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন।
সকাল ১০ টা – তাহেরপুরে দুর্গামন্দির পরিদর্শন।
দুপুর ১ টা – বাঘা শাহী মসজিদ ও দরগা পরিদর্শন
বিকাল ৪ টা- রাজশাহীতে প্রত্যাবর্তন ও চা চক্রে অংশগ্রহণ।
———————————————————————————
২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি-২০২২ রাজশাহী কলেজ মাঠে হবে পণ্য মেলা। (সকলের জন্য উন্মুক্ত)
————————————————————————–
আয়োজনে- ফ্রেন্ডস অব বাংলাদেশ
পৃষ্ঠপোষকতায়- রাজশাহী সিটি কর্পোরেশন
————————————————————————–
প্রস্তুতি কমিটির আহবায়ক
জননেতা জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন
সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ
মাননীয় মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন।