সরকার কর্তৃক মদ পানের লাইসেন্স প্রদানের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে আকস্মিকভাবে তারা এ বিক্ষোভ মিছিল বের করেন।
দীর্ঘ বিরতির পর হঠাৎ করে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলটি নগরীর লঞ্চঘাট থেকে বের করে পোর্টরোড ব্রীজ পর্যন্ত যায়। এরপর নেতাকর্মীরা বিভিন্ন অলিগলি ধরে চলে যায়। এসময় মিছিলে তারা মদের লাইসেন্স বাতিলের শ্লোগান দেয়া হয়। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে মহানগর জামায়াতের শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
#চলনবিলের আলো / আপন