সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

রাণীনগরে নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে জনগণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২৩ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে রাজনৈতিক নেতৃবৃন্দ্বের সমন্বয়ে দিনব্যাপী ‘নির্বাচনী সহিংসতার রিরুদ্ধে জনগণ’ বিষয়ক রিফ্রেসার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মানুষের মর্যাদা, নিরাপত্তা এবং সামাজিক বিভিন্নতা অক্ষুন্ন রেখে সামাজিক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বহুদলীয় প্লার্টফর্ম তৈরির লক্ষ্যে এ কর্মশালার অয়োজন করা হয়।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এবং আন্তর্জাতিক ফেডারেশন ফর ইলেক্টরালসিস্টেম এর ব্যবস্থাপনায় রাণীনগর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি (শান্তির জন্য সহায়ক গোষ্ঠী)’র আয়োজনে রাণীনগর প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, সিপিবি, এনপিপি’র রাণীনগর উপজেলা নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি’র রাণীনগরের সমন্বয়ক সাইদুজ্জামান সাগর এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা পর্যায়ে রাজনৈতিক সংস্কার প্রস্তাবে গোলটেবিল বৈঠক, সামাজিক সম্প্রীতির মিলনমেলা, সামাজিক সম্প্রীতি কর্মশালা, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলের আচরণ বিধিপ্রণয়ন ও স্বাক্ষর, মাদক ও জঙ্গীবাদ নির্মূলে তরুণ সমাজের ভুমিকা বিষয়ক সংলাপ আয়োজনসহ নানামুখি অব্যাহত কার্যক্রম ব্যাপারে উপস্থিতদের মাঝে প্রশিক্ষণমূলক বিস্তারিত ব্যক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ নওগাঁ জেলার সমš^য়ক মো: আসির উদ্দিন।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর