যশোরের অভয়নগরে বিদ্যুতের তার আটকে থাকা কবুতরটি উদ্ধার করলো নওয়াপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদল। সোমবার বিকালে উপজেলার মহাকাল এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্নে নওয়াপাড়া ফিলিং স্টশনের সামনে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, ঐ দিন দুপুরে একটি কবুতর পল্লী বিদ্যুতের তারে আটকে পড়ে। দুপুর থেকে বিকাল পর্যন্ত কবুতরটি একই স্থানে আটক থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। বিকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে কবুতরটিকে জীবিত উদ্ধার করেন। ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যুতের তারে আটক থাকা একটি কবুতরের প্রান বাঁচিয়ে প্রশংসনীয় কাজ করেছে নওয়াপাড়া ফায়ার সার্ভিস।’ নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টশন অফিসার টিটব শিকদার বলেন, ‘পল্লী বিদ্যুতের হাইভোল্টেজ লাইনের তারে একটি কবুতর ৪ থেকে ৫ ঘন্টা ধরে আটক রয়েছে। জানতে পেরে সোমবার বিকালে ঘটনা স্থলে পৌছে। বৈদ্যুতিক লাইন বন্ধ করে এক ঘণ্টার চেষ্টায় পায়ে রশি বাঁধা জীবিত একটি কবুতর উদ্ধার করা হয়। পরে মুক্ত আকাশে কবুতরটিকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার অভিযানে একটি ইউনিটের (ছয় সদস্য) কাজ করে ।