অভয়নগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমানের মা রাবেয়া বেগম(৯২) ইন্তেকাল করেছেন। ইনা লিল্লাহ…… রাজউন ।পরিবার সূত্র জানা যায়, তিনি দির্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, সোমবার আনুমানিক রাত সাড় ১২ টায় উপজেলার সিরাজকাটি গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার নামাজের জানাযা আছর নামাজের পর নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি এক ছেলে ও এক মেয়ে, নাতি/নাতনি সহ অংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এসময় জানাযায় শরিক হন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, নওয়াপাড়া সার, খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার, সম্পাদক আলহাজ্ব শাহজালাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ব্যবসায়ী রেজাউল ইসলাম বিশ্বাস, শাহ মকিত জিলানী, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসানসহ যশোর জেলা থেকে আ’লীগের নেতৃবৃন্দ, উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন