সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

রোহিঙ্গা সম্প্রদায়ের ভিড়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত  জনগণ-জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৫৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস   উপলক্ষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে পেকুয়া উপজেলায়” কক্সবাজারের সেবার মান বৃদ্ধিতে করণীয় শীর্ষক” আলোচনা সভা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, আমরা
১৮ কোটি জনগণের সুচিকিৎসার বাস্তবায়নের জন্য কাজ করছি।  জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে কক্সবাজার পেকুয়া চৌমুহনীর জেলা কার্যালয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মোঃ তাহমিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য ডা.মুহাম্মাদ হেলাল উদ্দিন,দৈনিক মানবজমিন প্রতিনিধি  মোঃ জয়নাল আবেদীন, মোঃ আমিরুল ইসলাম রাশেদ, মোঃ ইলিয়াস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সরকারিভাবে আপ্রাণ চেষ্টা করছি সঠিকভাবে জনগণের চিকিৎসা সুরক্ষা দেয়ার জন্য। এজন্য জনগণ ও সামাজিক সংগঠন কে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে  রোগ মুক্ত  সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সম্ভব।
আল মক্কা হোমিও হলের সার্বিক সহযোগিতায় স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আগামীতে কক্সবাজার জেলার প্রত্যেক থানায় বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করার ঘোষণা দেন জেলা নেতৃবৃন্দ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর