ঠাকুরগাওয়ের রুহিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে রুহিয়া ডিগ্রী কলেজ শহীদ মিনারে সোমবার রাত ১২.০১ মিনিটে রুহিয়া থানা পুলিশ,রুহিয়া থানা আওয়ামীলীগ সহ বিভিন্ন সহযোগী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পন করা হয়।
রুহিয়া থানা আওয়ামীলীগের পক্ষ থেকে ও রুহিয়া থানা ওসি চিত্ত রঞ্জন রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম পুস্পার্ঘ অর্পন করে।পরে রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,আবু বক্কর সিদ্দিক,দপ্তর সম্পাদক ওয়াসিম আলি নাসিম, সহ দপ্তর সম্পাদক অন্যতম সদস্য ওসমান গণি প্রমুখ।
এছাড়াও থানা আওয়ামী যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলী
গের নেতৃবৃন্দ পুস্পার্ঘ অর্পন করেন।পরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের আত্বার মাগফেরাত কামনা করা হয়।
#চলনবিলের আলো / আপন