সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

ঠাকুরগাওয়ে  কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে বিজিবি কর্তৃক ৫২ কেজি ওজনের একটি  কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে বিজিবির  নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক লেঃ কর্ণেল এস এম মোস্তাফিজুর রহমান এর
নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর নামক এলাকায় অভিযান চালিয়ে  মালিক বিহীন অবস্থায় একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করে।পাথরটির ওজন  ৫২.৮৭০ কেজি এবং বাজার মূল্য অনুমান ৫২  লক্ষ সাতাশি হাজার টাকা।
বিজিবির  উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কষ্টি পাথরের মূর্তিটি ফেলে পালিয়ে যায়।এ কারণে এ ঘটনার  সঙ্গে  জড়িত কাউকে আটক  করা সম্ভব হয়নি বলে জানান সহকারী পরিচালক  মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।
বর্তমানে মুর্তিটি ৫০-বিজিবি কার্যালয়ে রক্ষিত রয়েছে।সেটি প্রত্নতত্ত্ব বিভাগে প্রেরণ করার জন্য যোগাযোগ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
৫০-বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক লেঃ কর্ণেল এস এম মোস্তাফিজুর রহমান জানান,দেশের একটি চোরাকারবারী চক্র দেশের এসব মূল্যবান সম্পদ কৌশলে বিভিন্ন দেশে পাচার করে দেশের মূল্যবান ধন সম্পদের ঐতিহ্য বিলিন করে দিচ্ছে। তাই দেশের সম্পদ দেশে সংরক্ষনের ব্যাপারে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করা উচিত। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর