সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

লামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর 

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৪২ অপরাহ্ণ

বান্দরবানের লামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি। সেক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর ও এলাকাবাসীর সাথে মতবিনিময়ে লামা উপজেলায় আসেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি। রবিবার (২০ ফেব্রুয়ারী,২২ ইং) সকাল ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করেন পার্বত্যমন্ত্রী।
সেখানে পরে বেলা সাড়ে ১১ থেকে হারাগাজা উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পার্বত্য মন্ত্রীর আগমনে লামা ও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা হতে হাজার হাজার মানুষের ঢল নামে।
বিশাল মতবিনিময় সভা ও উন্নয়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাঁসিয়াখালী নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হোসাইন চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে অংশ নেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাছির উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল, বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান,লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা রেজাউল করিম, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।
আরও উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দিন, এলজিইডি বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, মোহাম্মদ ওমর ফারুক, মোঃ জসিম উদ্দিন, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,মোঃ আলমগীরসহ অনেকই। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর