সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

লামায় গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা 

মোঃ নাজমুল হুদা,লামাঃ 
আপডেট সময়: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০১ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় প্রেমিকের গায়ে হলুদের দিনে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে।গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধূইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উম্মে সালমা (১৪) ফাইতং ধূইল্যাছড়ি এলাকার হাফেজ আহমদ ও আয়েশা বেগমের মেয়ে। মেয়েটি ফাইতং মাস্টার আব্দুল হাই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
এই বিষয়ে নিহত মেয়েটির বাবা হাফেজ জানান, আমার স্ত্রী বাড়িতে ছিলেন না। আমি সন্ধ্যার পর কাজে বাজারে গিয়েছিলাম। বাড়িতে মুরুব্বি কেউ না থাকার সুযোগ পেয়ে মেয়েটি ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেয়। ফাইতং ফাঁড়ির পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। প্রেম ঘটিত কারণে মেয়ে ফাঁস দিয়েছে।
ফাইতং ৪নং ওয়ার্ড মেম্বার আহমদ মিয়া বলেন, একই গ্রামের এক ছেলের সঙ্গে মেয়েটির প্রেম ছিল। ওই ছেলের আজ গায়ে হলুদ। প্রেমে ব্যর্থ হয়ে ওই মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
লামা থানা পুলিশের ওসি মোঃ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নিহত ছাত্রীর মরদেহ রাত ১০টার দিকে উদ্ধার করে ফাইতং পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর