সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

নান্দাইলে ১১ ইউপি চেয়ারম্যান ও সদস্য শপথ গ্রহন

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৬:০১ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহন বৃহস্পতিবার (১৭ই ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুর নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুরের সভাপতিত্বে সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, ভাইস চেয়ারম্যান সাওয়ার জাহান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, অফিসার ইনচার্জ নান্দাইল মডেল থানা মোঃ মিজানুর রহমান আকন্দ, যুব উন্নয়ন অফিসার মোঃ ফয়েজ উদ্দিন, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মহিলা সদস্য হিমা আক্তার প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন নবনির্বাচিত সকল সদস্যদের জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তৎপরতা অব্যাহত রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরে বিকাল ৪টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নান্দাইল উপজেলার নবনির্বাচিত ১১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। শপথ গ্রহন অন্ষ্ঠুানে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর