সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

অভয়নগরে প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বােধন

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৫:১৪ অপরাহ্ণ

‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শণীর আয়োজন’ এই শ্লোগান অভয়নগরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধন করা  হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটরিনারি হাসপাতালের আয়োজনে ও বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্রণালয়ের সহযোগিতায় প্রদর্শণী অনুষ্ঠিত হয়। ১৬ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটরিনারি হাসপাতাল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়র অধ্যক্ষ রবিউল হোসেন, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দ’র স্বাগত বক্তব্যর পর খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, এএসএম সামছুর মনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। ২৫টি স্টলে বিভিন্ন প্রজাতীর পশু, পশু খাদ্য, ওষুধসহ চিকিৎসা সামগ্রী প্রদর্শণ করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর