সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

নবাবগঞ্জে ভাদুরিয়ায় ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১৮ পূর্বাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়ায় ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে জমকালো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্ট বি ইউনিয়ন  ক্লাব এই খেলার আয়োজন করে। বুধবার   বর্ণাঢ্য এই আয়োজনে আরও ছিল ভাদুরিয়ায় ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের নবীন শিক্ষার্থীদের নিয়ে  মনোজ্ঞ নৃত্য।  ব্যতিক্রমী এ আয়োজন দেখতে  আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হয়।
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় প্রফেসর কম্পিউটার রাইডার্স  ও সুমী ট্রেডার্স  দা সুপার জায়ান্ট । টচে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রফেসরস কম্পিউটার এর সংগ্রহ ১২২/১০ রান করে। পরে শুমি ট্রেডার্স ১৩ ওভারে ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে যায়। এতে ম্যান অফ দ্যা ম্যাচ হয় সজীব।
 সাবেক ও নবীন সদস্যদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এ খেলা ঘিরে জ্যেষ্ঠ ও নবীনদের মধ্যে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়।  সাবেকরা যেন ২০ বছর আগে ফিরে যান! সময় ও জীবিকার তাগিদে ব্যাট-প্যাড তুলে রাখা ক্লাবের সাবেক সদস্যরা এদিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মাঠে নামেন। সাবলীল ব্যাট-বলের লড়াইয়ে খেলা জমিয়ে তোলেন। একপর্যায়ে নবীন-প্রবীণদের খেলা হয়ে ওঠে চরম উত্তেজনাপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আমির হোসেন ,ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামীম শাহ,ক্রিয়া শিক্ষক বকুল,স্থানীয় ইউপি মেম্বার রাব্বু,যুবলীগ নেতা জামাল বাদশাসহ প্রমুখ।
প্রসঙ্গত, ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্ট বি ইউনিয়ন  ক্লাব প্রতিষ্ঠার পর থেকে প্রায়ই খেলা ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর