সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

টাঙ্গাইলে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৩২ অপরাহ্ণ

মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ টাঙ্গাইলের মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে টাঙ্গাইল প্রান্তে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক ডক্টর মোঃ আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এস. এম. সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট, উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর