সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

শার্শা নিখোঁজের সাতদিন পর পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১০:২১ অপরাহ্ণ

যশোরের শার্শার বাগআঁচড়ায় নিখোঁজের সাত দিন পর হামিদা বিবি (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা নামক এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হামিদা বিবি বাগআঁচড়া গালর্স স্কুল এ্যান্ড কলেজ এলাকার মৃত আব্দুল আহাদের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ই ফেব্রুয়ারি বিকাল থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিল। আজ দুপুরে স্থানীয় লোকজন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে বৃদ্ধার নাতিকে খবর দিলে সে মরদেহটি শনাক্ত করেন।

এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন খান বলেন, বৃদ্ধার মরদেহ পুকুরে ভাসছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর