খাগড়াছড়ির রামগড়ে সিএনজি চালিত অটোরিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উপজেলা টাউন হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হহয়। নির্বাচনী ফলাফলে সভাপতি পদে মো: সাইফুল ইসলাম আনারস প্রতীকে ৪৯৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি রাকিবুল ইসলাম রকি চেয়ার প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট, অপর প্রতিদ্বন্ধি মোহাম্মদ ফারুক মোটর সাইকেল প্রতীকে পেয়েছে ১৯ ভোট। সম্পাদক পদে হৃদয় রহমান রনি দোয়াত কলম প্রতীকে ৩০৩ ভোট পেয়ে বেসরকরীভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী জাহিদুল ইসলাম সিএনজি প্রতীকে পেয়েছেন ১৮২ ভোট অপর প্রতিদ্বন্ধী মীর হোসেন হরিণ প্রতীকে পেয়েছেন ৮৯ ভোট। এছাড়া সহ-সম্পাদক পদে মোরগ প্রতীকে আজাদ হোসেন ৩৯৯ ভোট, কোষাধ্যক্ষ পদে বই প্রতীকে আলি আকবর ৪৩৬ ভোট এবং লাইন সম্পাদক পদে কলসি প্রতিকে মো: করিম ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এরআগে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় বেলাল হোসেন নির্বাচিত হন। উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলম জানান,নির্বাচন সুষ্ঠু হয়েছে।কোন প্রকার অভিযোগ ছিলোনা নির্বাচন নিয়ে।
#চলনবিলের আলো / আপন