সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

দশ টাকার নোটে পাওয়া নাম্বারে শুরু, ভালোবাসা দিবসে এক ভিন্ন প্রেমের গল্প

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২২ অপরাহ্ণ

দশ টাকার নোটে পেয়েছেন নাম্বার। এরপর ফোনে কথা হতে হতে পরিচয়, তারপর প্রণয়। জানুয়ারিতে পরিচয় আর ডিসেম্বরে পরিণয়ের মাঝখানে ব্যবধান মাত্র এক বছরের। মেয়েটি শারীরিক প্রতিবন্ধী। আর ছেলেটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ঢাকায় চাকরিরত যুবক।

ভালোবাসা যুগে যুগে তৈরি করেছে ইতিহাস। ভালোবেসে কেউ হয়েছে দেওলিয়া কেউ আবার হারিয়েছে জীবন। তবে আজ ভালোবাসার দিনে থাকছে এক ভিন্ন প্রেমের গল্প। শারীরিক প্রতিবন্ধী নারীর প্রেমে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রেমিকের প্রেম উপাখ্যান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে ঢাকায় চাকরি করতেন সোহেল। ভালোবাসার মানুষটির কষ্ট কমাতে সেই চাকরি ছেড়ে বাড়ির সামনে দিয়েছেন টং দোকান। এখন অভাব থাকলেও কমতি নেই ভালোবাসায়। সত্যিকারের প্রেম যেন এক অচিন পাখি। সেই অচিন পাখি পোষ মেনেছে সোহেল-রওশনের সংসারে।

২০০৭ সালে বিয়ের পর স্ত্রীকে পিঠে নিয়ে চলছে ১৫ বছরের সংসার রওশন ও সোহেল মিয়ার। রওশন শারীরিক প্রতিবন্ধী। অভিভাবক রাজি না থাকায় পালিয়ে বিয়ে করেন তারা। রওশনের আত্মীয়রা জানায়, এই যুগলের প্রেম দেখে কেউই বুঝতে পারেনি এত গভীর তাদের ভালোবাসা।

গর্ভে সন্তান আসার পর অনেকেই রওশনকে বলেছে, এবার আর সোহেল থাকবে না। তবে রওশন জানতেন, এই প্রেম ছেড়ে যাওয়ার নয়। সোহেলও তার ভালোবাসা বুক দিয়ে আগলে রেখেছেন। ভালোবাসার পরিণতি হিসেবে এই দম্পতির পরিবারে এসেছে এক কন্যাশিশু। স্ত্রী কন্যা নিয়ে মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খেয়েও সুখে আছেন সোহেল। বললেন, এই সুখ হয়তো অনেকেরই নেই।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর