বরিশালের বানারীপাড়ার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের ৭১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক (২০২২-২০২৫ খ্রি.) কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি পুনর্নির্বাচিত হলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার রুহুল আমিন শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হোসেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রুহুল আমিন শুভর সভাপতিত্বে স্পোর্টিং ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।