সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

বরিশালে ভোজন প্রতিযোগিতা ৭৫ মিনিটে সাবাড় ৩৮ কেজি খিচুড়ি ও ১৫ কেজি মাংস

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪২ অপরাহ্ণ

মুখোমুখি বসা চাচা ও ভাতিজার দল। উভয়দলে ২০ জন সদস্য। কারো বয়স ১৮ বছর আবার কারো ৬০ বছর। রাত নয়টা বাজতেই তারা শুরু করেন খিচুড়ি ও গরুর মাংস খাওয়ার ভিন্নধর্মী প্রতিযোগিতা।
নগরীর ভাটিখানা শরীফ বাড়ির গলিতে শুক্রবার দিবাগত রাতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত কয়েক বছর ধরে স্থানীয়দের নিয়ে এ ভিন্নধর্মী ভোজন প্রতিযোগিতার আয়োজনকারী টুলু শরীফ জানান, এবারের প্রতিযোগিতায় চাচা ও ভাতিজা মিলে ২০ জনের দুটি দলের জন্য মোট দুই মন (৮০ কেজি) চালের খিচুড়ি ও ৩০ কেজি গরুর মাংস রান্না করা হয়েছিলো। নির্ধারিত ৭৫ মিনিটে বেশি খেতে পেরে জয়ী হয়েছেন ভাতিজাদের দল। চাচা-ভাতিজাদের এ ভোজন প্রতিযোগিতা দেখতে ভিড় করেছিলো সাধারণ মানুষ।
তিনি (টুলু শরীফ) আরও জানান, নির্দিষ্ট সময় পর দেখা যায়, ভাতিজারা খেয়েছেন ৩৮ কেজি চালের খিচুড়ি আর ১৫ কেজি গরু মাংস। পাশাপাশি চাচার দলও সাবাড় করেছেন ১৫ কেজি গরুর মাংস ও ৩২ কেজি চালের খিচুড়ি। প্রতিযোগিতা শেষে ভাতিজাদের দলকে বিজয়ী ঘোষণা করা হলেও দুই দলের সদস্যরা জানিয়েছেন, তারা ভোজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেছেন।
প্রতিযোগিতা শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বরিশালের সুপার আতিকুল ইসলাম বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। এসময় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর