সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

বরিশাল জেলা আইনজীবী সমিতিরনির্বাচন আওয়ামী লীগ প্যানেলের নিরঙ্কশ বিজয়

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৫ অপরাহ্ণ

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সাদা প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। শুক্রবার সকালে বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
১১টি পদের মধ্যে শুধুমাত্র একটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল এবং বাকী ১০টি পদে আওয়ামী লীগ মনোনীত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আফজালুল করিম জানান, নির্বাচনে সভাপতি পদে সাদা প্যানেলের এ্যাডভোকেট লস্কর নুরুল হক ৪৮৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম খোকন ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতির দুইটি পদে সাদা প্যানেলের মোস্তাফিজুর রহমান নওশের ৫৩৫ ভোট ও বিষ্ণুপদ মুখার্জী ৪০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে সাদা প্যানেলের মোঃ সাইফুল ইসলাম মোল্লা ৪৩৮ ভোট, যুগ্ম সম্পাদকের দুইটি পদের মধ্যে নীল প্যানেলের জাহিদুল ইসলাম পান্না ৪০৩ ভোট এবং সাদা প্যানেলের কাজী আবুল কালাম ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্যর চারটি পদে সাদা প্যানেলের মোঃ আনোয়ার হোসেন বাচ্চু ৫৫৪ ভোট, মোঃ আর্শিব উদ্দিন শাওন ৬২৬ ভোট, মোঃ আতিকুর রহমান খান রাজু ৫৫৮ ভোট ও সুমন বাড়ৈ ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ¯^তঃস্ফূর্তভাবে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। এ নির্বাচনে ৯৭৫ জন আইনজীবী ভোটারের মধ্যে ৮৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিবছরের মতো এবারও হেভিওয়েটের ভোটার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর করিব নানক, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গোলাম আব্বাস চৌধুরী দুলাল তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর