সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

বরিশালের আগৈলঝাড়ায় ইউপি সদস্য ও প্রতিবন্ধির উপর হামলায় পৃথক মামলা দায়ের

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:০৪ অপরাহ্ণ

আগৈলঝাড়ায় এক ইউপি সদস্য ও প্রতিবন্ধির উপর পৃথক হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, গৈলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও ভদ্রপাড়া গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে মানিক সরদার (৪০) বৃহস্পতিবার দুপুরে বড়ইতলা একটি গ্যাসের দোকানে সিলিন্ডার কিনতে যায়। ওই দোকানে পূর্বে থেকে অবস্থান করা গৈলা গ্রামের ইসহাক সরদারের ছেলে সাব্বির সরদার (২২), তছলিম সরদারের ছেলে কাইয়ুম সরদার (২৩), আঞ্জু সরদারের ছেলে হৃদয় সরদার (২৪), নুরুল হক আকনের ছেলে হাবিব আকন (৩২)সহ অজ্ঞাতনামা ২/৩জনে লাঠি সেটা নিয়ে অতর্কিতভাবে মেম্বর মানিক সরদারের উপর হামলা চালিয়ে আহত করে। আহত মেম্বরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হরা হয়েছে। হামলার ঘটনায় মেম্বর মানিক বাদী হয়ে উল্লেখিতদের আসামী করে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করে,নং- ৫(১০.২.২২)।

অন্যদিকে পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে বাশাইল গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে প্রতিবন্ধি এসকেন্দার বেপারীর উপর তার বসত ঘরের সামনে চাচাতো ভাইয়ের ছেলেরা অতর্কিত হামলা চালায়। হামলায় প্রতিবন্ধি এসকেন্দার (৭২) আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। হামলার ঘটনায় এসকেন্দার বেপারী বাদী হয়ে বৃহস্পদিবার রাতে সাগর বেপারী (২০), আবআস বেপারী (৩২) ও আনোয়ার বেপারীকে (৪৫) আসামী করে থানায় মামলা দায়ের করেছে, নং-৪(১০.২.২২)।
উভয় হামলার ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামীদের গ্রেফতারে জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর