সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

নিখোঁজের চারদিন পর পানিতে ভেসে উঠলো শিশুর মরদেহ 

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৫১ পূর্বাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের চারদিনের মাথায় পানিতে ভেসে উঠলো আরাফাত রহমান (৫) নামে শিশুর মৃতদেহ।
১১ ফেব্রুয়ারী শুক্রবার এই ঘটনা ঘটে।
নিহত আরাফাত উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত গত ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ হয়।এরপর পরিবারের লোকজন, আত্নীয় স্বজন আপনজনদের বাড়িতে খোঁজ করে।আশপাশের পুকুর গুলোতে তল্লাশি করে। মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র প্রচারণা করেও কোথাও কোন আরাফাতের সন্ধান মিলেনি। শিশুটি নিখোঁজের পরপরই  নান্দাইল মডেল থানায় সাধারণ ডাইরি করে তার পরিবার।
শিশুটির সম্পর্কে মামা আল-আমীন জানান, নিখোঁজের দিন বিকালে বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে বের।খেলা শেষে  সবাই ফিরে আসলেও আরাফাত ফিরে না আসায় তার মা শিশুদের কাছে আরাফাতের সন্ধান জানতে চায়। অন্য শিশুরা জানায় আরাফাত আমাদের থেকে অন্য কোন দিকে চলে গেছে।
এরপর থেকেই খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার।
আল-আমীন আরও জানায়,আজ  সকালে একজন বাড়ির পূর্ব পশ্চিম কোণের দিকে নতুন একটি পুকুরে দিকে হাঁটতে বের হলে। সে পুকুরে আরাফাতের লাশ ভাসতে দেখে চিৎকার দেয়। তখন বাড়ির লোকজন পানিতে নেমে উপরে তোলে আনে।উল্লেখ্য যে পুকুরটিতে লাশ পাওয়া গেছে সেটা নতুন পুকুর হওয়ায় সেটাতে খোঁজ করেনি তার পরিবার ।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য  অনুমতি দেওয়া হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর