সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

বরিশাল নগরীতে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ; ক্ষতিগ্রস্থদের মানববন্ধন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৪৭ অপরাহ্ণ

বরিশাল নগরীর ১২নং ওয়ার্ডের সাগরদী ত্রিশ গোডাউন এলাকার বিআইপি সড়কে বসতবাড়ীসহ প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সিটি কর্পেরেশন। বুধবার বেলা ১১টার দিকে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবুল বাশারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সড়ক প্রশস্ত ও সংস্কারের জন্য এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, নগরীর পর্যটন এলাকা ত্রিশ গোডাউন এলাকায় প্রবেশের সড়কটি অনেকটা সরু ও খানাখন্দে ভরা। পর্যটকদের সুবিধার্থে সড়কটি প্রশস্ত ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যে কারনে সড়কের পাশে সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। এসব অবৈধস্থাপনা সরিয়ে নিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু কোনভাবেই তারা দখল ছাড়েনি।
তবে স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, দীর্ঘদিন থেকে তারা ওই জমি ভোগ দখল করে আসছেন। গত ২৩ বছর পূর্বে সিটি কর্পোরেশন থেকে প্লান পাশ করেই ওই সম্পত্তিতে তিনি তিনতলা ভবন নির্মান করেছেন। সাবেক প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন তাদের উচ্ছেদ করতে চাইলে ২০০৬ সালে তিনি মামলা দায়ের করে আদেশ পেয়েছেন। অপরদিকে উচ্ছেদ অভিযান শুরুর পর উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। বিআইপি গেটের সামনে তারা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর