সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

গোপালপুরে ৭৯টি প্রতিষ্ঠান ২৩হাজার শিক্ষার্থী করোনা টিকার প্রথম ডোর সম্পন্ন

মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩৭ অপরাহ্ণ

করোনা টিকার প্রথম ডোজের আওতায় এসেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সকল মাধ্যমিকের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী। তবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু কিছু ছাত্র ও ছাত্রী করোনা টিকা বাদ পড়ে থাকলেও আজ বুধবার সেই ছাত্রছাত্রীদের মধ্যে করোনা ভ্যাকসিন টিকা প্রদান করে প্রথম ডোজ সম্পন্ন করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৭৯ টি, মাধ্যমিক ৪৬টি নিম্নমাধ্যমিক ৪টি, মাধ্যমিক বিদ্যালয় ৪৬টি কলেজ ৫টি, টেকনিক্যাল ১টি ও দাখিল মাদ্রাসা রয়েছে ২৩টি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী রয়েছে। এই শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনতে সম্প্রতি সব শিক্ষার্থীর নামের একটি তালিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যেই শিক্ষার্থীরা দ্বিতীয় ডোজ পাবে।
মো. আশরাফুল ইসলাম খোকন এক শিক্ষার্থীর অভিভাবক। তিনি বলেন, টিকা দেওয়ার আগের দিন তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে। ফলে সে টিকা নিতে যায়নি। এখন শুনছেন, ৯ ফেব্রুয়ারি বুধবার, বাদ পড়া শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক শিক্ষার্থীদের টিকা দেওয়া দিন নির্ধারণ করা হয়েছে। তাই আজ করোনা টিকা প্রথম ডোজ নিতে পেরেছে, তাই আমি অনেক খুশি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ নাজনীন সুলতানা বলেন, ১২ থেকে ১৭বছর পর্যন্ত সব শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। সে লক্ষ্যে গত এক সপ্তাহ ইউনিয়নভিত্তিক কয়েকটি ক্যাম্পিং করা হয়। সেই ক্যাম্পিংয়ে শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা দেওয়া হয়। তবে নানা জটিলতায় কিছু কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা পায়নি। সেই শিক্ষার্থীদের দেখ আজ বুধবার করোনা টিকা প্রদান মধ্য দিয়ে ২৩ হাজার শিক্ষার্থীর মাঝে করোনা টিকা ভ্যাকসিন প্রদান আওতায় আনতে পেরেছি এবং সফলভাবে সম্পন্ন করেছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিম আল রাজি বলেন, করোনা ফাইজার টিকা মাধ্যমিক শিক্ষার্থীদের দেওয়া কার্যক্রম লক্ষ্যমাত্রায় সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। কোনো শিক্ষার্থী বাদ পড়ে পরবর্তীতে টিকা নিতে করতে পারবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর