সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৩ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পশ্চিম মোল্লাপাড়া গ্রাম থেকে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে পশ্চিম মোল্লাপাড়া গ্রামের তারাকান্দ হালদারের ছেলে ভগীরথ হালদারের অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয়।
পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলার পশ্চিম মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বরিশাল মৎস্য অফিসের বিভাগীয় উপপরিচালক মো. আনিচুর রহমান তালুকদার এর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জান, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আশিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তারসহ প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর