সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

মাথা গোঁজার ঠাঁই পেতে যাচ্ছেন সেই মধু বিক্রেতা মুক্তিযোদ্ধা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০২ অপরাহ্ণ

ঊরিশাল জেলা প্রশাসকের মহানুভবতায় স্বাধীনতার পঞ্চাশ বছর পর মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু। ইতোমধ্যে জেলা প্রশাসন তাকে (মুক্তিযোদ্ধা) চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছেন।
জমি ও ঘর দিতেও কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবেন না। তারমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করে ঘর বরাদ্দ রয়েছে। সেই ঘরগুলো অনেক বেশি উন্নতমানের।
জেলা প্রশাসক আরও বলেন, বিভিন্ন মাধ্যমে জেনেছি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু অর্থনৈতিকভাবে অসচ্ছল। প্রাথমিকভাবে তাকে অর্থ সহায়তা করা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, একজন মুক্তিযোদ্ধা যেন অনাহারে, অর্ধাহারে, কষ্টে না থাকেন। যারা মুক্তিযোদ্ধা রয়েছেন, যাদের জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের কাছে আমাদের দায় আছে। আমরা বীর মুক্তিযোদ্ধাদের যেকোনো কষ্টে বা প্রয়োজনে সব সময়ে পাশে আছি।
জেলা প্রশাসক বলেন, আনোয়ার হোসেন আনু যেন ঘর ও জমি পান সেই ব্যবস্থা গ্রহণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি। যেকোনো কারণেই হোক তিনি (আনোয়ার) মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যেন পরবর্তী তালিকায় তার নাম আসে। এছাড়া আনোয়ার হোসেন আনুকে সব ধরনের সহায়তায় জেলা প্রশাসন পাশে থাকবে।
উল্লেখ্য, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও সাবেক জেলা কমান্ডারদের চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় রাষ্ট্রীয় স্বীকৃতি বঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু দীর্ঘদিন থেকে নগরীর রূপাতলী এলাকায় ফেরি করে মধু বিক্রি করে আসছিলেন। অভাবের সংসারে তার স্ত্রীও ঝিয়ের কাজ করেন। বিভিন্ন মাধ্যমে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার বিষয়টি জানতে পেরে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুকে অর্থ সহায়তা ও ঘর দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর