সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

ভাসমান ও কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের টিকাদান শুরু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫১ অপরাহ্ণ

দেশের স্কুল-কলেজের শিশু শিক্ষার্থীদের টিকাদান আরও ৩ মাস আগে শুরু হলেও এর আওতায় ছিল না মাদ্রাসাগুলো। সংশ্লিষ্টরা বলছেন, মাদ্রাসা কর্তৃপক্ষের সায় না থাকায় এমনটা হয়েছে। তবে সব জল্পনা ডিঙ্গিয়ে রবিবার সারাদেশে শুরু হয়েছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী। রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসায় সকাল সাড়ে ৯টায় শুরু হয় এ টিকা কার্যক্রম। একই দিন সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শুরু হয় ভাসমান মানুষদের টিকাদান কর্মসূচী। এই কর্মসূচীর আওতায় ফুটপাত, ঝুপড়িঘরে বসবাসরত সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের টিকাবিষয়ক কমিটির সদস্য সচিব ডাঃ শামসুল হক।
এ সময় ডাঃ শামসুল হক বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে রবিবার টিকা কার্যক্রম শুরু হলো। এটা শুধু ঢাকা নয়, দেশের সব কওমি মাদ্রাসায় এ টিকা দেয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে। এ জন্য সারাদেশের কওমি মাদ্রাসার প্রধান শিক্ষকদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তারা আমাদের এ কাজে সহযোগিতা করবেন। তিনি বলেন, প্রায় ৩০ লাখ কওমি শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে। এদের টিকাকেন্দ্র মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেরা বাছাই করে দিচ্ছে। যে সব মাদ্রাসা বড় এবং এসির ব্যবস্থা রয়েছে সেগুলোকেই কেন্দ্র করা হবে। আর উপজেলা পর্যায়ে আমাদের নির্ধারিত কেন্দ্রে এসে শিক্ষার্থীরা টিকা নেবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর