সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(০৬-০২-২০২২) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফারুক আহমেদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন চৌহালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগন। তারা হলেন মোঃ আবু সাঈদ বিদ্যুৎ, মোঃ রমজান আলী, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল মতিন, মোঃ মিজানুর রহমান বাবলু, আবুল কালাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, সহ অন্যান্য উপজেলার চেয়ারম্যানগণ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
একই দিনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সকল সংরক্ষিত ও সাধারণ সদস্যরা শপথ গ্রহন করেন উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে। শপথ পাঠ করান চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার , মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজ, বি,আর,ডি বি অফিসার মোঃ আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার মোঃ আরিফ সরকার, উপসহকারি কৃষি বিদ মোহাম্মদ আলী, উপসহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম, সাংবাদিক মাহমুদুল হাসান, জুয়েল সরকার, ইদ্রিস আলী, দাউদ রানা, রোকনুজ্জামান, ইমরুল হাসান, আঃ লতিফ, মামুন রেজা, আলমগীর প্রমুখ। স্থল ইউনিয়নের ২ নং সংরক্ষিত নারী সদস্য সালমা জাহান ৬ বার ও উমারপুর ইউপিতে মুঞ্জু সরকার একাধিক বার সদস্য পদ লাভ করেন। এছাড়াও ঘোরজান ইউনিয়নে এক ওয়ার্ড সাধারণ সদস্য পদে আগামী কাল ৭ ফেব্রয়ারী সোমবার দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।