সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত 

কিবরিয়া আহমেদ মৌলভীবাজারঃ
আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৫১ অপরাহ্ণ

রবিবার ( ০৬ ফেব্রুয়ারী) দুপুর ১২.৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মুজাহিদুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ শহীদুল হক মুন্সীসহ মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ অফিসারবৃন্দ।
অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভা শেষে জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়।
পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে জানুয়ারী ২০২২ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় মৌলভীবাজার সদর মডেল থানা, জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এসআই মোঃ মাহবুবুল আলম। এছাড়াও চাঞ্চল্যকর খুন মামলার রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতার করার জন্য সদর মডেল থানার এসআই মোঃ আবু নাইয়ুম মিয়াকে পুরষ্কৃত করা হয়।
পুরষ্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর